1. প্রথম পাতা
  2. বার্তা
  3. 30 জুন 2026

ইসলামী বিপ্লবের নেতার পক্ষ থেকে হুজ্জাতুল ইসলাম রাশেদ ইয়াজদিকে দেখতে গেলেন হুজ্জাতুল ইসলাম মারভি

এটি মূল ফারসি পাঠের অনুবাদ। মূল ফারসি পাঠ

আস্তানে কুদসে রাজাভির মুতাওয়াল্লি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আহমাদ মারভি ইসলামী বিপ্লবের নেতার পক্ষ থেকে নৈতিকতার শিক্ষক ও বিশিষ্ট বক্তা হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন কাজেম রাশেদ ইয়াজদির বাসভবনে উপস্থিত হন এবং তাঁর খোঁজখবর নেওয়ার পাশাপাশি বিপ্লবের নেতার সালাম ও দোয়া তাঁর কাছে পৌঁছে দেন।

আস্তানে কুদসে রাজাভির মুতাওয়াল্লি ইসলামী বিপ্লবের নেতার পক্ষ থেকে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন কাজেম রাশেদ ইয়াজদির বাসভবনে গিয়ে এই নৈতিকতার শিক্ষক, বিশিষ্ট বক্তা ও ধর্মীয় গবেষকের খোঁজখবর নেন এবং হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনির সালাম ও দোয়া পৌঁছে দিয়ে তাঁর সুস্থতা ও নিরাপদ থাকার জন্য শুভকামনা জানান।

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন রাশেদ ইয়াজদিও ইসলামী বিপ্লবের নেতার মনোযোগ ও স্নেহ প্রকাশের জন্য কৃতজ্ঞতা জানিয়ে দক্ষতা, ব্যবস্থাপনা এবং আদর্শনিষ্ঠ (মাকতাবি) হওয়াকে হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনির বৈশিষ্ট্য বলে উল্লেখ করেন এবং ইসলাম, বিপ্লব ও জনগণের সেবার পথে তাঁর উত্তরোত্তর সাফল্যের জন্য দোয়া করেন।

ধর্মীয় প্রচারের অঙ্গনের এই স্মরণীয় ব্যক্তিত্ব শহীদ নেতার সঙ্গে বহু বছরের পরিচয় ও সাহচর্যের স্মৃতিচারণ করে তাঁর অসাধারণ নৈতিক, জ্ঞানগত ও ব্যবস্থাপনাগত গুণাবলির কথা বলেন এবং নিষ্ঠা, আল্লাহর দাসত্ব, উদার হৃদয় (শারহে সাদর), প্রজ্ঞা, বিপ্লবী চেতনা ও নিরন্তর সংগ্রামকে শহীদ নেতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে গণ্য করেন।