- প্রথম পাতা
- বার্তা
- 10 সেপ্টেম্বর 2026
কবি সাইয়েদ আলী মুসাভি গারমারুদিকে দেখতে গেলেন বিপ্লবের নেতার প্রতিনিধিরা
এটি মূল ফারসি পাঠের অনুবাদ। মূল ফারসি পাঠ
ইসলামী বিপ্লবের মহামান্য নেতার প্রতিনিধি হিসেবে জনাব গোলামআলী হাদ্দাদ আদেল ও জনাব হোসেন মোহাম্মাদি বিপ্লবী শিল্পী এবং দেশের কাব্য ও সাহিত্যের চিরস্মরণীয় ব্যক্তিত্ব সাইয়েদ আলী মুসাভি গারমারুদির চিকিৎসাস্থলে উপস্থিত হয়ে তাঁকে দেখে এসেছেন।
এই সাক্ষাতে ইসলামী বিপ্লবের মহামান্য নেতার প্রতিনিধি জনাব গোলামআলী হাদ্দাদ আদেল ও জনাব হোসেন মোহাম্মাদি হযরত আয়াতুল্লাহ খামেনির সালাম পৌঁছে দেন, এই বিশিষ্ট কবি ও সাহিত্যিকের চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে অবগত হন এবং তাঁর সুস্থতা ও আরোগ্য কামনা করেন।