1. প্রথম পাতা
  2. বার্তা
  3. 11 নভেম্বর 2026

বিপ্লবী শিল্পী কুরোশ জারেয়ীর ইন্তেকালে শোকবার্তা

এটি মূল ফারসি পাঠের অনুবাদ। মূল ফারসি পাঠ

بسم اللّه الرّحمن الرّحیم
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে।

দেশের অঙ্গীকারবদ্ধ ও বিপ্লবী শিল্পী জনাব ‘কুরোশ জারেয়ী’-র ইন্তেকাল গভীর দুঃখের কারণ হয়েছে। দেশের বিভিন্ন শহর ও সুবিধাবঞ্চিত অঞ্চলে নাট্যকলার প্রসারে মরহুমের নিরলস কর্মতৎপরতা এবং ইসলামী বিপ্লবের মূল্যবোধের ওপর তাঁর অবিচলতা প্রশংসনীয় ছিল। আমি তাঁর পরিবার ও দেশের শিল্পীসমাজের প্রতি সমবেদনা জানিয়ে মহান আল্লাহর দরবারে মরহুমের জন্য ক্ষমা, মাগফিরাত ও ঐশী প্রতিদান প্রার্থনা করছি।

সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনি
২০ আবান ১৪০৫