1. প্রথম পাতা
  2. বার্তা
  3. 19 অক্টোবর 2026

বিশ্ব চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-২৩ জাতীয় ফ্রিস্টাইল কুস্তি দলের শিরোপা জয়ে অভিনন্দন বার্তা

এটি মূল ফারসি পাঠের অনুবাদ। মূল ফারসি পাঠ

بسم الله الرحمن الرحیم
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে।

বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অনূর্ধ্ব-২৩ জাতীয় ফ্রিস্টাইল কুস্তি দলের শিরোপা জয় মহান ও কৃতজ্ঞ ইরানি জাতির হৃদয়কে আনন্দ ও গৌরবে পরিপূর্ণ করেছে। বিভিন্ন রঙের ৯টি পদক অর্জনের মধ্য দিয়ে আসা এই সাফল্য, গ্রিকো-রোমান কুস্তির যুব (উমিদ) দলের সাম্প্রতিক শিরোপা জয়ের মতোই, ব্যবস্থাপক, নিবেদিতপ্রাণ প্রশিক্ষক এবং দেশের শক্তিশালী ও আত্মমর্যাদাশীল তরুণদের পরিকল্পনা, ব্যবস্থাপনা ও অক্লান্ত প্রচেষ্টার ফল। আমি এই প্রিয়জনদের, বিশেষত মাতৃভূমির চ্যাম্পিয়ন তরুণ প্রজন্ম এবং গৌরবান্বিত ইরানি জাতিকে অভিনন্দন জানাই।

সাইয়্যেদ মোজতাবা হোসেইনি খামেনেয়ী
২৭ মেহর ১৪০৫