- প্রথম পাতা
- বার্তা
- 21 জুন 2026
ইসলামী বিপ্লবের শহীদ নেতার ঊর্ধ্বলোকে গমনের স্থানের নিকটে যয়নাবিয়ায় মহররমের শোকানুষ্ঠানের প্রথম রাত
এটি মূল ফারসি পাঠের অনুবাদ। মূল ফারসি পাঠ
এ বছর এই অনুষ্ঠান ইসলামী বিপ্লবের মহামান্য নেতা হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা হোসাইনি খামেনির পক্ষ থেকে আয়োজিত হচ্ছে।
এই অনুষ্ঠানে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সাইয়্যেদ মীরহাশেম হোসাইনি «জীবনের হিসাব-নিকাশ ও জীবনের ধর্মতত্ত্ব» শীর্ষক বক্তব্যে ব্যক্তিগত ও সামাজিক জীবনে বস্তুগত হিসাব-নিকাশের পাশাপাশি আধ্যাত্মিক ধারণাসমূহের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া এবং আল্লাহ ও ঐশী প্রতিশ্রুতিসমূহকে বিবেচনায় রাখার বিষয়ে আলোকপাত করেন এবং বলেন: রমজান যুদ্ধে ইরানি জাতির পবিত্র প্রতিরক্ষা কারবালার মহান ঘটনার শিক্ষা এবং আবা আবদিল্লাহ (আলাইহিস সালাম) ও তাঁর বিশ্বস্ত সঙ্গীদের আত্মত্যাগ থেকে উৎসারিত এবং বস্তুগত হিসাব-নিকাশ ও প্রস্তুতির পাশাপাশি ধর্মতত্ত্বের প্রতি মনোযোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
এছাড়া জনাব মাহদি রাসুলি হযরত আবা আবদিল্লাহ (আলাইহিস সালাম), কারবালার শহীদগণ এবং ইসলামী বিপ্লবের শহীদ নেতার শোকে নওহা পাঠ করেন এবং রমজান যুদ্ধের মহান শহীদদের নাম ও স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।