- প্রথম পাতা
- বার্তা
- 18 জুন 2026
ইরান ও আমেরিকার প্রেসিডেন্টদের সমঝোতাপত্র সম্পর্কে ইরানি জাতির উদ্দেশে বাণী
এটি মূল ফারসি পাঠের অনুবাদ। মূল ফারসি পাঠ
بسم الله الرّحمن الرّحیم
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে।
উদ্দীপ্ত ও বিশ্বস্ত ইরানি জাতি! আপনারা যেমন অবগত হয়েছেন, ইরান ও আমেরিকার প্রেসিডেন্টদের মধ্যে একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। এই পর্যায়ে পৌঁছানোর পথে সংশ্লিষ্ট কর্মকর্তারা আন্তরিক উদ্বেগ ও সদিচ্ছা থেকে ব্যাপক প্রচেষ্টা চালিয়েছেন, এবং অবশ্যই আমেরিকার প্রেসিডেন্টই অসহায়ত্ব থেকে এ বিষয়ে নানা ধরনের চাপের কৌশল ব্যবহার করছিলেন। আমি মৌলিকভাবে ভিন্ন মত পোষণ করতাম, কিন্তু সম্মানিত প্রেসিডেন্ট সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে নিজের এবং অন্যান্য সদস্যদের পক্ষ থেকে ইরানি জাতি ও প্রতিরোধ ফ্রন্টের অধিকার রক্ষায় আমাকে যে অঙ্গীকার দিয়েছেন এবং এর দায়িত্ব গ্রহণের কথা সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, সেই অঙ্গীকারের ভিত্তিতে আমি এর অনুমতি প্রদান করেছি। তিনি আরও সুস্পষ্টভাবে বলেছেন যে, মার্কিন পক্ষ যদি অতিরিক্ত দাবি করতে চায়, তবে তারা তা মেনে নেবেন না। এই মুহূর্ত থেকে আমরা, অর্থাৎ আপনারা গৌরবান্বিত জাতি এবং এই নগণ্য সেবক, উল্লিখিত শর্তাবলি বাস্তবায়নের অপেক্ষায় থাকব। তবে এটি সুস্পষ্ট যে, ভবিষ্যতে যে সরাসরি আলোচনা অনুষ্ঠিত হবে, তার অর্থ শত্রুর মত মেনে নেওয়া নয়। আমরা আশা করি, আমাদের মাওলা — عجّلاللهتعالیفرجهالشّریف (মহান আল্লাহ তাঁর আবির্ভাব ত্বরান্বিত করুন) — এর কল্যাণের দোয়া মর্যাদাবান ইরানি জাতির জন্য নানাবিধ সাহায্য ও বিজয় বয়ে আনবে।
والسّلام علیکم و رحمة الله و برکاته
আপনাদের ওপর শান্তি, আল্লাহর রহমত ও তাঁর বরকত বর্ষিত হোক।
সাইয়্যেদ মোজতাবা হোসেইনি খামেনেয়ী
২৮ খোরদাদ ১৪০৫