1. প্রথম পাতা
  2. বার্তা
  3. 5 নভেম্বর 2026

হাসপাতালে আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানিকে দেখতে গেল বিপ্লবের নেতার প্রতিনিধিদল

এটি মূল ফারসি পাঠের অনুবাদ। মূল ফারসি পাঠ

ইসলামী বিপ্লবের মহামান্য নেতার পক্ষ থেকে একটি প্রতিনিধিদল আজ বিকেলে হাসপাতালে গিয়ে হযরত আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানিকে দেখে এসেছেন।

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন রাহিমিয়ান, মোহাম্মাদি এরাকি ও হাজ আলী আকবারি আজ বিকেলে তেহরানের একটি হাসপাতালে উপস্থিত হয়ে ইসলামী বিপ্লবের মহামান্য নেতার সালাম ও দোয়া পৌঁছে দেন এবং মহান মারজায়ে তাকলিদগণের অন্যতম হযরত আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানির চিকিৎসার অবস্থা সম্পর্কে অবগত হন।

হযরত আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানিকে অসুস্থতার কারণে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন।