- প্রথম পাতা
- বার্তা
- 10 আগস্ট 2026
পাইলট মেজর জেনারেল পাসদার আলী আবদুল্লাহিকে সশস্ত্র বাহিনীর সাধারণ স্টাফ প্রধান পদে নিয়োগ
এটি মূল ফারসি পাঠের অনুবাদ। মূল ফারসি পাঠ
بسم الله الرحمن الرحیم
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে।
পাইলট মেজর জেনারেল পাসদার আলী আবদুল্লাহি
জায়নবাদী-মার্কিন শত্রুর হাতে শহীদ লেফটেন্যান্ট জেনারেল সাইয়্যেদ আবদুর রহিম মুসাভির গৌরবময় ও মর্যাদাপূর্ণ শাহাদাতের প্রেক্ষিতে, এবং আপনার যোগ্যতাপূর্ণ সেবা ও মূল্যবান অভিজ্ঞতা বিবেচনা করে, আপনাকে সশস্ত্র বাহিনীর সাধারণ স্টাফ প্রধান পদে নিয়োগ দিচ্ছি।
নিম্নোক্ত দাবিসমূহের সর্বোচ্চ বাস্তবায়ন প্রত্যাশিত:
১. সশস্ত্র বাহিনী ও গণবাহিনী বাসিজের সর্বাঙ্গীণ ও হালনাগাদ প্রতিরক্ষা-নিরাপত্তা সক্ষমতা ও প্রস্তুতির উন্নয়ন
২. ইরানের ইসলামী প্রজাতন্ত্রের পবিত্র ব্যবস্থার বিরুদ্ধে যেকোনো স্তর ও ধরনের প্রচলিত ও আধুনিক সামরিক, জ্ঞানীয় ও মিশ্র (হাইব্রিড) হুমকির সময়োপযোগী, বিপ্লবী ও কার্যকর জবাব দেওয়ার সক্ষমতা নিশ্চিতকরণ
৩. শহীদ ইমামের (আল্লাহ তাঁর প্রতি সন্তুষ্ট হোন) নির্দেশনার ভিত্তিতে সশস্ত্র বাহিনীর সাধারণ স্টাফ ও খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদর দপ্তরের একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্নকরণ
আশা করি আল্লাহর অনুগ্রহে এবং আমাদের মাওলা (عجل الله تعالی فرجه الشریف (মহান আল্লাহ তাঁর আবির্ভাব ত্বরান্বিত করুন))-এর কল্যাণ ও বরকতময় দোয়ার ছায়ায় ইসলামী ব্যবস্থার সকল সশস্ত্র বাহিনী অধিকতর সাফল্য এবং নানাবিধ বিজয় অর্জন করবে।
সাইয়্যেদ মোজতাবা হোসেইনি খামেনেয়ী