- প্রথম পাতা
- বার্তা
- 16 মার্চ 2026
শহীদ নেতার নিয়োগপ্রাপ্তদের পূর্ববর্তী আদেশ ও নির্দেশনার ভিত্তিতে দায়িত্ব অব্যাহত রাখার বিষয়ে ইসলামী বিপ্লবের মহান নেতার নির্দেশ
এটি মূল ফারসি পাঠের অনুবাদ। মূল ফারসি পাঠ
بسمهتعالی
মহান আল্লাহর নামে।
শহীদ নেতা (قدّس الله نفسه الزّکیّه — আল্লাহ তাঁর পবিত্র আত্মাকে পবিত্রতর করুন) কর্তৃক সরাসরি নিয়োগপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের কিছু ব্যবস্থাপক ও কর্মকর্তার জিজ্ঞাসার প্রেক্ষিতে এতদ্বারা ঘোষণা করছি যে, আপাতত তাঁদের কারোরই নিয়োগাদেশ নবায়নের প্রয়োজন নেই, এবং সেই মহান ব্যক্তির জীবদ্দশায় তাঁরা যে নির্দেশনা ও নীতিমালা লাভ করেছেন, তার ভিত্তিতে তাঁদের কাজ অব্যাহত রাখা আবশ্যক।
মহান আল্লাহর কাছে সকলের দায়িত্ব পালনে সাফল্য কামনা করছি।
সাইয়্যেদ মোজতাবা হোসেইনি খামেনেয়ী