- প্রথম পাতা
- বার্তা
- 17 মার্চ 2026
সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব ড. আলী লারিজানি, তাঁর সন্তান ও সহকর্মীদের শাহাদাত উপলক্ষে বার্তা
এটি মূল ফারসি পাঠের অনুবাদ। মূল ফারসি পাঠ
بسم الله الرّحمن الرّحیم
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে।
ولاتَحسبَنَّ الّذینَ قُتِلوا فی سبیلِاللهِ اَمواتاً بَل اَحیاءٌ عِندَ رَبِّهِم یُرزَقون
“আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে, তাদেরকে কখনো মৃত মনে করো না; বরং তারা জীবিত, তাদের প্রতিপালকের নিকট তারা জীবিকাপ্রাপ্ত।” (আল-কুরআন, সূরা আলে ইমরান ৩:১৬৯)
গভীর দুঃখের সাথে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব ও সেই পরিষদে নেতার প্রতিনিধি ড. আলী লারিজানি, তাঁর সুযোগ্য সন্তান এবং তাঁর কয়েকজন সহকর্মীর শাহাদাতের মর্মান্তিক সংবাদ পেয়েছি। তিনি ছিলেন একজন বিদ্বান, দূরদর্শী, বুদ্ধিমান ও অঙ্গীকারবদ্ধ ব্যক্তি এবং রাজনৈতিক, সামরিক, নিরাপত্তা, সাংস্কৃতিক ও ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে বৈচিত্র্যময় অভিজ্ঞতার অধিকারী। ইসলামি ব্যবস্থার বিভিন্ন স্তরে প্রায় পাঁচ দশকের ভূমিকা তাঁকে এক অনন্য ব্যক্তিত্বে পরিণত করেছিল।
নিঃসন্দেহে এমন এক ব্যক্তিত্বকে হত্যা তাঁর গুরুত্বের মাত্রা এবং তাঁর প্রতি ইসলামের শত্রুদের বিদ্বেষের পরিচায়ক। ইসলামবিরোধীরা জেনে রাখুক, ইসলামি ব্যবস্থার মহীরুহের গোড়ায় এই রক্ত ঝরানো কেবল তাকে আরও শক্তিশালী করে; আর অবশ্যই প্রতিটি রক্তের একটি রক্তমূল্য রয়েছে, যা শহীদদের অপরাধী হত্যাকারীদের শীঘ্রই পরিশোধ করতে হবে। আমি এই ক্ষতিতে সেই মহান ব্যক্তির সম্মানিত স্ত্রী, তাঁর অন্যান্য সন্তান এবং অন্যান্য আত্মীয়স্বজন, বিশেষ করে জনাব আয়াতুল্লাহ আমোলি লারিজানির প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং পরম সত্য আল্লাহ جلَّوعلا (যিনি মহিমান্বিত ও সমুন্নত)-এর দরবারে সেই বিদায়ী যাত্রীদের মর্যাদা সমুন্নত করার প্রার্থনা করছি।
সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনি
২৬ এসফান্দ ১৪০৪