- প্রথম পাতা
- বার্তা
- 20 মে 2026
শহীদ রাইসির দ্বিতীয় শাহাদাতবার্ষিকী ও সেবার শহীদদের স্মরণে বার্তা
এটি মূল ফারসি পাঠের অনুবাদ। মূল ফারসি পাঠ
بسمالله الرّحمن الرّحیم
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে।
ওর্দিবেহেশত মাসের উড্ডয়নের শহীদগণ এবং তাঁদের শীর্ষে শহীদ প্রেসিডেন্ট হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন রাইসির স্মরণ ইরান ইসলামি প্রজাতন্ত্রে সেবক শহীদদের বিশাল কাফেলার শাহাদাতের কথা মনে করিয়ে দেয়; মোতাহহারি, বেহেশতি, রাজাই ও বাহোনার থেকে শুরু করে রাইসি, আলে হাশেম, আমির-আবদুল্লাহিয়ান ও লারিজানি পর্যন্ত, মহান খোমেনি ও প্রিয় খামেনির (আল্লাহ তাঁদের উভয়ের মহিমান্বিত মর্যাদা সমুন্নত করুন) আদর্শে দীক্ষিত শত শত বিশিষ্ট ব্যক্তিত্ব, যাঁরা ইসলামি প্রজাতন্ত্রের কর্মকর্তাদের একনিষ্ঠ ও মুজাহিদসুলভ সেবার খাতাকে তাঁদের রক্তের স্বাক্ষরে সুশোভিত করেছেন।
শহীদ রাইসির সুস্পষ্ট বৈশিষ্ট্যগুলোর মধ্যে দায়িত্বশীলতা, তরুণদের প্রতি আস্থা, ন্যায়বিচারের প্রতি মনোযোগ, সক্রিয় ও কল্যাণকর কূটনীতি এবং বিশেষ করে জনসম্পৃক্ততার কথা উল্লেখ করা যায়। এসব বৈশিষ্ট্য ইরানের বন্ধুদের, যাঁদের মধ্যে রয়েছেন শক্তিশালী প্রতিরোধ ফ্রন্টের মুজাহিদগণ এবং ব্যবস্থার বহু শুভাকাঙ্ক্ষী, মনোবল বৃদ্ধি করত। অবশ্য এসব কিছুর সঙ্গে মিশে ছিল এমন এক আধ্যাত্মিকতা, যার শিকড় তাঁর প্রাণের গভীরে প্রোথিত ছিল। কর্মকর্তা ও জনগণের সম্পর্কে প্রভাবশালী ইতিবাচক বৈশিষ্ট্যসমূহ পারস্পরিক কৃতজ্ঞতার জন্ম দেয়। এভাবেই তাঁর মাওলা ও প্রভু হযরত আবিল হাসান আর-রেজার (তাঁর ওপর আল্লাহর দরুদ ও সালাম) সান্নিধ্য পর্যন্ত তাঁর বিদায়যাত্রা বিরল জাঁকজমকের সঙ্গে সম্পন্ন হয়েছিল। সেই শহীদের অসমাপ্ত প্রেসিডেন্ট-কাল জাতি ও দেশের স্বাধীনতা রক্ষা করেও তাদের জন্য প্রচেষ্টা ও নিবেদনের একটি মানদণ্ড স্থাপন করেছে।
এখন আমরা দুই বিশ্ব-সন্ত্রাসী সেনাবাহিনীর বিরুদ্ধে অনন্য ঐতিহাসিক প্রতিরোধে ইরানি জাতির বীরত্বগাথা রচনার সম্মুখে দাঁড়িয়ে আছি। এটি ইসলামি প্রজাতন্ত্রের কর্মকর্তাদের—নেতৃত্ব ও বিভাগপ্রধানদের থেকে শুরু করে ব্যবস্থাপকদের সকল স্তর পর্যন্ত—দায়িত্বের ভার অতীতের চেয়ে আরও ভারী করে তোলে। আজ জাতি, সরকার ও ইসলামি প্রজাতন্ত্রের সকল প্রতিষ্ঠানের সংহতির নিয়ামতের শোকর হলো কর্মকর্তাদের প্রেরণা এবং দ্বিগুণ ও মুজাহিদসুলভ সেবা বৃদ্ধি করা, জনগণের সমস্যা ও উদ্বেগ, বিশেষ করে অর্থনৈতিক ও জীবিকার ক্ষেত্রে, সমাধান করা, মাঠপর্যায়ে সরাসরি উপস্থিতি এবং দেশের অগ্রগতির পথে ও উজ্জ্বল ভবিষ্যতের দিকে আশাব্যঞ্জক অগ্রযাত্রায় জাগ্রত জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নির্ধারণ করা।
সেবার পথের শহীদদের ওপর আল্লাহর রহমত ও সন্তুষ্টি বর্ষিত হোক, এবং আল্লাহর সাহায্য ও আমাদের মাওলার (আল্লাহ তাআলা তাঁর মহিমান্বিত আবির্ভাব ত্বরান্বিত করুন) দোয়া ইরানের মুসলিম জনগণের সেবকদের সহায় হোক।
সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনি
৩০ ওর্দিবেহেশত ১৪০৫