1. প্রথম পাতা
  2. বার্তা
  3. 17 মার্চ 2026

বাসিজ-এ-মোস্তাজআফিন সংস্থার কমান্ডার শহীদ মেজর জেনারেল পাসদার গোলামরেজা সোলেইমানির শাহাদাতে শোকবার্তা

এটি মূল ফারসি পাঠের অনুবাদ। মূল ফারসি পাঠ

بسم الله الرّحمن الرّحیم
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে।

مِنَ المُؤمِنینَ رِجالٌ صَدَقوا ما عاهَدوا اللهَ علیهِ فَمِنهُم مَن قَضی نَحبَهُ وَ مِنهُم مَن یَنتَظِرُ وَ ما بَدَّلوا تَبدیلاً
“মুমিনদের মধ্যে কিছু লোক আল্লাহর সাথে কৃত তাদের অঙ্গীকার সত্যে পরিণত করেছে; তাদের কেউ কেউ নিজ প্রতিজ্ঞা পূর্ণ করেছে এবং কেউ কেউ প্রতীক্ষায় আছে; আর তারা (তাদের অঙ্গীকারে) বিন্দুমাত্র পরিবর্তন করেনি।” (আল-কুরআন, সূরা আল-আহযাব ৩৩:২৩)

বাসিজ-এ-মোস্তাজআফিনের প্রধান মেজর জেনারেল গোলামরেজা সোলেইমানির শাহাদাতের দুঃখজনক সংবাদ গভীর বেদনা ও দুঃখের কারণ হয়েছে। তিনি দীর্ঘকাল ধরে আল্লাহর পথে জিহাদের ময়দানে সক্রিয় ছিলেন এবং এই পথে বহুবিধ অভিজ্ঞতা অর্জন করেছিলেন। এই মুজাহিদ কমান্ডারের হত্যাকাণ্ড বাসিজের বিপুল গুরুত্ব এবং বিদ্বেষপরায়ণ, হীন শত্রুর তার মুখোমুখি হওয়ার প্রচণ্ড ভয়ের কথা স্মরণ করিয়ে দেয়।

আমি এই বেদনাদায়ক বিপর্যয়ে সেই উচ্চমর্যাদাসম্পন্ন শহীদের সম্মানিত পরিবার, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীতে (সেপাহে পাসদারান) তাঁর সকল সহকর্মী এবং সকল প্রিয় বাসিজ সদস্যের প্রতি, যাদের মধ্যে আমি নিজেই সবচেয়ে ক্ষুদ্র, সমবেদনা জানাচ্ছি এবং আশা করি মহান আল্লাহ সেই প্রিয়জনকে সুউচ্চ মর্যাদা দান করবেন।

সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনি
২৬ এসফান্দ ১৪০৪