- প্রথম পাতা
- বার্তা
- 6 এপ্রিল 2026
মেজর জেনারেল সাইয়্যেদ মজিদ খাদেমির শাহাদাতে শোকবার্তা
এটি মূল ফারসি পাঠের অনুবাদ। মূল ফারসি পাঠ
بسم الله الرّحمن الرّحیم
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে।
مِنَ الْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللهَ عَلَيْهِ فَمِنْهُمْ مَنْ قَضَى نَحْبَهُ وَمِنْهُمْ مَنْ يَنْتَظِرُ وَمَا بَدَّلُوا تَبْدِيلًا (1)
মু'মিনদের মধ্যে কিছু লোক আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার সত্যে পরিণত করেছে; তাদের কেউ কেউ নিজের প্রতিজ্ঞা পূর্ণ করেছে (শাহাদাতবরণ করেছে), আর কেউ কেউ প্রতীক্ষায় রয়েছে; তারা তাদের অঙ্গীকারে কোনো পরিবর্তন করেনি। (আল-কুরআন, সূরা আল-আহযাব ৩৩:২৩)
আরও একবার মার্কিন-জায়নবাদী শত্রু, যারা ইসলামী ইরানের জাতি ও আত্মমর্যাদাশীল যোদ্ধাদের বিরুদ্ধে আরোপিত যুদ্ধে এবং তাদের অশুভ পরিকল্পনায় একের পর এক পরাজয়ের সম্মুখীন হয়েছে, জায়নবাদী সন্ত্রাসবাদের চিরাচরিত অস্ত্রের আশ্রয় নিয়ে দেশের গোয়েন্দা ও নিরাপত্তা অঙ্গনের এক সেনানায়ককে গুপ্তহত্যা করেছে। মেজর জেনারেল পাসদার সাইয়্যেদ মজিদ খাদেমি, যিনি কয়েক দশক ধরে দেশের নিরাপত্তা, গোয়েন্দা ও প্রতিরক্ষা ক্ষেত্রে বহু নীরব সংগ্রাম করেছেন, শাহাদাতের সৌভাগ্য লাভ করেছেন; কিন্তু ইসলামী ইরানে সত্য ও ন্যায়ের পথের যোদ্ধা ও মুজাহিদদের এবং জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর অটল সারি এমন এক উঁচু সারি ও সীসাঢালা প্রাচীরে পরিণত হয়েছে যে, সন্ত্রাস ও অপরাধ তাদের জিহাদি আদর্শে কোনো ফাটল ধরাতে পারে না।
এই অজ্ঞাতনামা ও বীর সেনানায়কের শাহাদাতে তাঁর সম্মানিত পরিবার, সহযোদ্ধা এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা সংস্থার কমান্ডারদের প্রতি অভিনন্দন ও সমবেদনা জানাচ্ছি এবং পরম দাতা আল্লাহর কাছে তাঁর মর্যাদা উন্নীত করার প্রার্থনা করছি।
সাইয়্যেদ মোজতাবা হোসেইনি খামেনেয়ী
১৭ ফারভারদিন ১৪০৫
(1) সূরা আল-আহযাব, আয়াত ২৩