- প্রথম পাতা
- বার্তা
- 1 এপ্রিল 2026
ইরান ইসলামি প্রজাতন্ত্র দিবস ও প্রকৃতি দিবস উপলক্ষে বার্তা
এটি মূল ফারসি পাঠের অনুবাদ। মূল ফারসি পাঠ
بسمالله الرحمن الرحیم
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে।
هُوَ أَنشَأَکُم مِنَ الأَرضِ وَاستَعمَرَکُم فیها
তিনিই তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তাতেই তোমাদেরকে আবাদ করেছেন। (আল-কুরআন, সূরা হুদ ১১:৬১)
বীর ইরানি জাতি এ বছরের নওরোজকে বীরত্বগাথা ও আত্মমর্যাদার সঙ্গে একাকার করে দিয়েছে এবং ১২ ফারভারদিন—ইরান ইসলামি প্রজাতন্ত্র দিবস—উদযাপনের পর প্রকৃতি দিবসকে বরণ করতে যাচ্ছে। এখন যখন হীন ও নির্দয় আমেরিকান ও ইহুদিবাদী শত্রুর হিংস্রতায় কোনো মানবিক, নৈতিক ও জীবনগত সীমারেখা নেই এবং সে আমাদের প্রিয় মাতৃভূমির প্রাকৃতিক ও পরিবেশগত পরিসরকেও আক্রমণ ও ক্ষতির শিকার করেছে, তখন উন্নয়নের বিস্তার ও ইরানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার পথে প্রতিটি পদক্ষেপই একটি যথাযথ ও প্রয়োজনীয় কাজ। এসব প্রশংসনীয় কাজের মধ্যে একটি হলো, সকল শহর ও গ্রামের জনগণ পরস্পরের সহায়তায় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সহযোগিতা ও সমন্বয়ে প্রকৃতি দিবস থেকে বসন্তের শেষ পর্যন্ত, বিশেষ করে ফারভারদিন মাসের দিনগুলোতে, ফলদ বৃক্ষ রোপণ এবং পরবর্তী প্রয়োজনীয় পরিচর্যার উদ্যোগ নেবেন। দানবচরিত্র আমেরিকান ও ইহুদিবাদী শিশুহত্যাকারীরা শাজারায়ে তাইয়্যেবা বিদ্যালয়ের কচি শিশুদের নির্মমভাবে শহীদ করেছে; কিন্তু ইরানি জাতি সকল শহীদ, বিশেষ করে তৃতীয় চাপিয়ে দেওয়া যুদ্ধের শহীদদের নিয়তে তার ভূখণ্ডের বিস্তৃত অঙ্গনে আশার চারা রোপণ করছে, যাতে এই চারাগুলোর প্রত্যেকটি আগামী বছরগুলোতে এক পবিত্র বৃক্ষ (শাজারায়ে তাইয়্যেবা) ও ফলবান গাছে পরিণত হয়, ইনশাআল্লাহ।
সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনি
১২ ফারভারদিন ১৪০৫