- প্রথম পাতা
- বার্তা
- 20 মার্চ 2026
গোয়েন্দামন্ত্রী হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ ইসমাইল খাতিবের শাহাদাত উপলক্ষে সম্মানিত প্রেসিডেন্টের প্রতি বার্তা
এটি মূল ফারসি পাঠের অনুবাদ। মূল ফারসি পাঠ
بسم الله الرّحمن الرّحیم
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে।
সম্মানিত প্রেসিডেন্ট জনাব পেজেশকিয়ান دامَتحِفاظَتُه و زیدَ عِزُّه (তাঁর সুরক্ষা স্থায়ী হোক এবং তাঁর মর্যাদা বৃদ্ধি পাক)
بعدَ التّحیه والسلام (শুভেচ্ছা ও সালামের পর); এতদ্বারা পরিশ্রমী গোয়েন্দামন্ত্রী ও অভিজ্ঞ অজ্ঞাতনামা জানবাজ (আত্মত্যাগী যোদ্ধা) হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ ইসমাইল খাতিবের (আল্লাহ তাআলা তাঁর প্রতি সন্তুষ্ট থাকুন) শাহাদাত উপলক্ষে আপনাকে, সম্মানিত মন্ত্রিসভাকে, গোয়েন্দা মন্ত্রণালয়ে তাঁর সহকর্মীদের এবং বিশেষ করে সেই মহান ব্যক্তির পরিবারকে অভিনন্দন ও সমবেদনা জানাচ্ছি।
নিঃসন্দেহে সেই সংবেদনশীল মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মীদের দ্বিগুণ প্রচেষ্টার মাধ্যমে তাঁর শূন্যতা পূরণ করতে হবে, এবং দেশি-বিদেশি শত্রুদের থেকে নিরাপত্তা কেড়ে নিয়ে তা সকল দেশবাসীকে দান করতে হবে। মহান অনুগ্রহকারী আল্লাহর কাছে আপনার ও অন্যান্য সহকর্মীর দীর্ঘায়ু এবং সেই প্রিয় শহীদের উচ্চ মর্যাদা প্রার্থনা করছি।
সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনি